× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৪:৫০ পিএম

শৈলকুপাকে মাদকমুক্ত করতে কাতলাগাড়ীতে র‌্যালি ও সমাবেশ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৪:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”— এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার কাতলাগাড়ী বাজার এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, ধ্বংস করে পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে এবং পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শৈলকুপাকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!