× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:১৫ পিএম

ঘনঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে বিদ্যুত অফিস ঘেরাও

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলের প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পরে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার মৌচাক পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে উপজেলার মৌচাক ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। যার ফলে বিশুদ্ধ পানির সংকটসহ শিশু ও বৃদ্ধরা অসুস্থ পড়ে। একদিকে লোডশেডিং, অন্যদিকে অতিরিক্ত বিলের ঝামেলা। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভের এক পর্যায়ে পল্লীবিদ্যুতের মৌচাক জোনাল অফিস ঘেরাও করে প্রতিবাদ সভা করেন। সভায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, মো. সিরাজুল ইসলাম, সোহেল আহমেদ, ইমরান বাদশা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, এক সপ্তাহ ধরে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। ঘনঘন লোডশেডিংয়ের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে চার থেকে পাঁচ ঘণ্টা পর পর বিদ্যুৎ আসে, তাও আবার ১০ মিনিটের জন্য। বাসা-বাড়িতে বিশুদ্ধ পানির সমস্যা দেখা দিয়েছে। তাছাড়াও অধিকাংশ মানুষ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক। তারা ডিউটি শেষ করে ঠিকমতো ঘুমাতে বা বিশ্রাম নিতে পারেন না।

ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১-এর মৌচাক জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সকালে লোডশেডিংয়ের কারণে এলাকাবাসী অফিস ঘেরাও করে। পরে নিরবচ্ছিন্ন বিদ্যুতের আশ্বাস দিলে তারা চলে যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!