× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৮:৫১ এএম

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৮:৫১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে "মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও" প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেল ৩টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির সদস্য ফাহিম মুনায়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাকিব আহমেদ।

আলোচনা সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল সংগঠনের গঠনতন্ত্রের প্রস্তাবনা চূড়ান্তকরণ, আহ্বায়ক কমিটি গঠন, মাদকবিরোধী জনসচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রতিযোগিতার আয়োজন এবং নতুন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা।

সভায় উপস্থিত ছিলেন বাস্তবায়ন কমিটির সদস্য হাফেজ এহসান উল্লাহ পাভেল, আব্দুর রহমান, মাহদি হাসান মাহফুজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিজীবন নয়, সমাজ ও রাষ্ট্রের জন্যও বড় ধরনের হুমকি। এই ভয়াবহ সমস্যা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগে কাজ করার কোনো বিকল্প নেই। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও জনসচেতনতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট, সিলেটের পক্ষ থেকে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!