× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৮:২০ এএম

‘বিরোধী মতের হওয়ায় কোটি টাকার উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে’

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৮:২০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী অভিযোগ করেছেন, বিরোধী মতের রাজনৈতিক দলের প্রতিনিধিদের উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি বলেন, তাদের প্রাপ্য চারটি বরাদ্দের মধ্যে মাত্র দুটি দেওয়া হয়েছে, তাও প্রয়োজনের তুলনায় অনেক কম।

শুক্রবার (২৬ জুন) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাদারবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, আমরা যারা বিরোধী মতের রাজনীতি করি, আমাদের মূল উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। চারটি বরাদ্দের মধ্যে মাত্র দুটি দেওয়া হয়েছে। যেখানে প্রায় এক কোটি টাকার বরাদ্দ পাওয়ার কথা ছিল, সেখানে দেওয়া হয়েছে মাত্র আট থেকে ১০ লাখ টাকা। বাকি বরাদ্দও আমাদের দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশের তরুণেরা জীবন দিয়েছেন। কিন্তু উন্নয়ন বরাদ্দে যদি আগের মতো বৈষম্য থেকেই যায়, তাহলে সেই আত্মত্যাগের মূল্য কোথায় এমন প্রশ্নও তোলেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং এলাকার প্রয়োজন ও দারিদ্র্যের ভিত্তিতে উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা উচিত। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি। সেই পরিচয়ের ভিত্তিতেই উন্নয়ন বরাদ্দ পাওয়া উচিত।

বক্তব্যে নাজিরপুর-বৈঠাঘাটা সড়কের দীর্ঘদিনের দুরবস্থার বিষয়ও তুলে ধরেন মাসুদ সাঈদী।

তিনি জানান, সড়কটির সংস্কারের জন্য তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বরাদ্দ চেয়েছেন। তবে সড়কটি নিয়ে চলমান মামলার কারণে নতুন বরাদ্দ দেওয়া সম্ভব নয় বলে তাকে জানানো হয়েছে।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলেছি, মামলার নিষ্পত্তি ও দুদকের চার্জশিটের অপেক্ষায় জনগণকে দুর্ভোগে রাখা যায় না। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।

এমপি আরও জানান, বিষয়টি সমাধানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই প্রতিমন্ত্রীকে পিরোজপুরে এনে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হবে।

একই দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ সদস্য মাসুদ সাঈদীকে সংবর্ধনা দেওয়া হয়।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক, নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!