× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৪১ পিএম

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৪১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রাজশাহী কেন্দ্রীয় কারাগার মিলনায়তনে শনিবার (২৭ জুন) সকাল ৯টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সভাপতিত্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় (ভার্চুয়ালি) প্রধান অতিথি ছিলেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি ছিলেন মো. উবায়দুল হক, অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, প্রকৌশলী মো. রুহুল আমিন, চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, প্রফেসর মো. ফারুক আহম্মেদ, পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক মো. শামীম হাসান, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রামার মো. সিরাজুল ইসলাম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলার ২০৮টি কেন্দ্র থেকে আগত সম্মানিত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক (রেকর্ড ও সনদ) মো. মুঞ্জুর রহমান খান।

পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ইফফাত জেরীন। এরপর ভার্চুয়ালি বক্তব্য রাখেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন। তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার কেন্দ্রের আওতাধীন সব মহাবিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে/সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সব শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

এবার রাজশাহী বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার মোট পরীক্ষার্র্থী সংখ্যা ১,৪০,৮৩০। এদের মধ্যে ছাত্র ৭৩,০৫৭ এবং ছাত্রী ৬৭,৭৭৩ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২০৮। সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী কেন্দ্র সচিবগণের প্রতি আহবান জানান। তিনি বলেন, কোনো কেন্দ্র/কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে অবৈধ কোন কার্যকলাপে জড়িত থাকলে বোর্ড কর্তৃক বিধিমোতাবেক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করেন।

চেয়ারম্যান সব পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন। সেই সাথে অভিভাবক ও শিক্ষকবৃন্দ যে পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন সেজন্য তাদেরও অভিনন্দন জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!