× UCB Sticker Card
শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৪৩ পিএম

এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৯:৪৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ৮০ বছর ও তদূর্ধ্ব বয়সী সদস্যদের সম্মাননা জানাতে ‘Honouring ASB Octogenarians’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।

শনিবার (২৭ জুন) সোসাইটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ সদস্যদের দীর্ঘদিনের অবদান ও সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. হারুন-অর-রশীদ। সঞ্চালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, এই আয়োজনের মাধ্যমে অক্টোজেনারিয়ান সদস্যদের গৌরবময় জীবন, গবেষণা, অর্জন এবং সোসাইটির সঙ্গে তাদের দীর্ঘ সম্পর্ক ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। তিনি সোসাইটির অগ্রযাত্রায় প্রবীণ সদস্যদের অব্যাহত দিকনির্দেশনা ও অনুপ্রেরণা কামনা করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. হারুন-অর-রশীদ বলেন, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ দেশের অন্যতম প্রধান জ্ঞানচর্চার প্রতিষ্ঠান। মৌলিক গবেষণা, পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা এবং মানসম্পন্ন প্রকাশনার মাধ্যমে প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জ্ঞান ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ ১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোন্স প্রতিষ্ঠিত এশিয়াটিক সোসাইটি, কলকাতার বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য ধারণ করে এশিয়ার মানুষ ও প্রকৃতি বিষয়ে গবেষণা পরিচালনা করে আসছে। দেশের বহু বিশিষ্ট গবেষক, পণ্ডিত ও বুদ্ধিজীবীর অবদানে প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়েছে।

অনুষ্ঠানে সম্মানিত সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং এশিয়াটিক সোসাইটির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। পরে সোসাইটির প্রাঙ্গণে সম্মানিত সদস্য, ফেলো, কাউন্সিল সদস্য, গবেষক, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও অতিথিদের অংশগ্রহণে একটি দলীয় আলোকচিত্র ধারণ করা হয়।

Link copied!