× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১১:৪০ এএম

স্কুলে যাওয়ার পথে বাসচাপায় ঝরল শিক্ষকের প্রাণ

যশোর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১১:৪০ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোরে মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। রোববার (২৮ জুন) সকাল পৌনে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাশিমপুরের আহার পল্লী রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, সেলিম রেজা যশোর শহরে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। রোববার সকালে পালসার ব্যান্ডের মোটরসাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে তিনি বাসচাপায় মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাশিমপুর এলাকার আহার পল্লী রেস্টুরেন্টের সামনের সড়কে প্রথমে আলমসাধু গাড়িতে থাকা বস্তায় ধাক্কা লাগলে সেলিম রেজা মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন সামনে থেকে আসা একটি গাড়ি ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান স্কুলশিক্ষক সেলিম রেজা। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ইছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, পিকআপের ধাক্কায় পড়ে গিয়ে বাসচাপায় সেলিম রেজা নামে ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘাতকবাস ও পিকআপ পালিয়ে গেছে। বারোবাজার হাইওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!