× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১১:৫৩ এএম

মার্কিন ঘাঁটিগুলো নরকে পরিণত হবে: আইআরজিসির হুঁশিয়ারি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ১১:৫৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার আবহে আবারও কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তাদের দাবি, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সামনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, সিরিক শহরে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বা সক্ষমতায় কোনো প্রভাব ফেলতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, সমুদ্রপথে নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে গুলি চালানোর ঘটনা অন্য নৌযানগুলোর জন্যও সতর্কবার্তা হিসেবে কাজ করবে। তাদের ভাষ্য, নিরাপদ চলাচলের জন্য নির্ধারিত পথ মেনে চলাই একমাত্র উপায়।

একই সঙ্গে আইআরজিসি দাবি করেছে, অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য আগামী দিনগুলো আরও কঠিন হতে পারে এবং তারা এর পরিণতি ভোগ করবে।

অন্যদিকে, টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, একটি বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্টের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। তাদের দাবি, ইরানের ধারাবাহিক সামুদ্রিক আগ্রাসনের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, অভিযানে ইরানের সামরিক নজরদারি ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন সংরক্ষণাগার এবং সমুদ্রে মাইন স্থাপনের সক্ষমতাসংক্রান্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!