× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:২৮ এএম

যুক্তরাষ্ট্রের ৮ সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:২৮ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে অঞ্চলজুড়ে অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনায় সমন্বিত পাল্টা হামলা চালানো হয়েছে। শনিবার (২৭ জুন) গভীর রাতে পরিচালিত এ অভিযানের কথা জানিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রাত ২টা থেকে ৩টার মধ্যে নৌ ও মহাকাশ বাহিনীর যৌথ অংশগ্রহণে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। তাদের দাবি, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ মোট আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, অভিযানে দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একাধিক ড্রোন ব্যবহার করা হয়েছে। আইআরজিসির ভাষ্য, নির্ধারিত সব লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে একই দিনে যুক্তরাষ্ট্র ইরানের সিরিক শহর, কেশম দ্বীপ এবং পাঁচটি উপকূলীয় সামরিক চৌকিতে হামলা চালায়। সেই হামলার প্রতিক্রিয়াতেই এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গ ও দ্বিপক্ষীয় সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলে ইরান। তাদের দাবি, হরমুজ প্রণালিতে একটি নৌযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র যে ব্যাখ্যা দিয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

আইআরজিসি আরও জানায়, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাম্প্রতিক এক সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে চলাচলকারী নৌযানের তদারকির দায়িত্ব ইরানের ওপর রয়েছে। সেই দায়িত্ব পালনে ভবিষ্যতে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গকারী যেকোনো নৌযানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।

এছাড়া, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষ নতুন করে সামরিক আগ্রাসন চালালে তার জবাব আরও কঠোর ও ব্যাপক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

রূপালী বাংলাদেশ

Link copied!