× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০১:৫৫ এএম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০১:৫৫ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব জাহাজকে আগে থেকেই ইরানি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বর্তমানে প্রণালিতে থাকা কয়েকটি জাহাজ প্রয়োজনীয় অনুমতির জন্য অপেক্ষা করছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার আগে সব জাহাজকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। তেহরান বলছে, তাদের নৌ-চলাচল সংক্রান্ত নিয়ম এখনো পুরোপুরি কার্যকর রয়েছে।

তবে যুক্তরাষ্ট্র ও কয়েকটি উপসাগরীয় দেশ এই দাবি মানতে রাজি নয়। তাদের মতে, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক নৌপথ; তাই কোনো একক দেশ সেখানে চলাচলের অনুমতি বাধ্যতামূলক করতে পারে না।

চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও তেহরান তা অস্বীকার করেছে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।

পরে আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ইসলামাবাদে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে। ইরানের দাবি, ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌ-চলাচল সমন্বয়ের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত রয়েছে।

Link copied!