× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:২৫ এএম

পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:২৫ এএম

পারিবারিক বিরোধের  জেরে ‘ম্যাংগো লাভার’  কার্যালয়ে হামলা

রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বড়ইকুঁড়ি এলাকায় পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাংগো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নওহাটা কলেজ মোড়ে ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত কর্মচারী সাকিব ও তামিমকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাদের হাত-পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল ও আশিক নামে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে ‘ম্যাংগো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।

হামলার সময় কার্যালয়ে থাকা সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে লাঠিসোটা ও রড দিয়ে মারধর করলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা বলেন, পারিবারিক বিরোধের কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং কর্মরত কর্মচারীদের মারধরের ঘটনা দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!