× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৬:৫৪ পিএম

মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শাহজালাল কাজল।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ম সচিব সুমন বড়ুয়া, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ, মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে শাহজালাল কাজল বলেন, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Link copied!