× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৭:২৭ পিএম

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার উপরে 

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৭:২৭ পিএম

তিস্তা ব্যারাজ। ছবি : রূপালী বাংলাদেশ

তিস্তা ব্যারাজ। ছবি : রূপালী বাংলাদেশ

উজান থেকে নেমে আসা নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

উজান থেকে নেমে আসা ঢলে নীলফামারীর ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এতে বন্যার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার উপরে।

পাউবোর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, এর আগে সকাল ৯টায় ৫১ দশমিক ৯৭ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। এরপর দুপুর ১২টায় পানির উচ্চতা বেড়ে ৫২ দশমিক ২ সেন্টিমিটার ও বিকেল ৩টায় আরও এক সেন্টিমিটার বেড়ে ৫২ দশমিক ০৩ সেন্টিমিটারে পৌঁছায়, যা তখনও বিপৎসীমার ১২ সেন্টিমিটার নিচে ছিল। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাত ৯টার মধ্যে পানি আরও কয়েক সেন্টিমিটার বেড়ে আবারও কমতে শুরু করবে। তবে নীলফামারীতে বন্যার কোনো আশঙ্কা নেই।

তিনি আরও জানান, নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খোলা রাখা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!