× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৮:৩৮ পিএম

বেলাবোতে চাঞ্চল্যকর আজিম হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৮:৩৮ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নরসিংদীর বেলাবোর আলোচিত ও চাঞ্চল্যকর আজিমুল কাদের ভূঁইয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রুবেল মিয়াকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার হ্যাপি হোমস আবাসিক এলাকার একটি রিকশা গ্যারেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল নেত্রকোনার মদন উপজেলার ফতেহপুর গ্রামের সফর আলীর ছেলে।

পুলিশ জানায়, নিহত আজিমুল কাদের ভূঁইয়া নরসিংদীর বেলাবো উপজেলার বীরবাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাজনাবো ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং একজন পোলট্রি খামারি ছিলেন।

গত ২৭ জানুয়ারি রাতে নিজ এলাকার পোলট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন তার ভাগনে মো. উমর ফারুক বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৩০ জানুয়ারি উপজেলার বাজনাবো ইউনিয়নের বীরবাঘবের গ্রামের একটি ডোবা থেকে আজিমুল কাদেরের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর হত্যাকাণ্ডের রহস্যে উদঘাটনে তদন্তে নামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তের একপর্যায়ে কিশোরগঞ্জে অভিযান চালিয়ে প্রমন তালুকদার ওরফে প্রিমন (২১) এবং আবুল কালাম (৪৫) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চোরাই মুরগি বিক্রির ৪ লাখ টাকা এবং নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বেলাবো থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম ও এসআই মো. রেজাউল করিমের সমন্বয়ে পরিচালিত অভিযানে এজাহারভুক্ত আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Link copied!