× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হিলি প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:২৪ পিএম

হিলিতে খাবারের প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

হিলি প্রতিনিধি

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৭:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে খাবারের প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন (৫৫) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টায় অভিযুক্তকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। আটককৃত সাজ্জাদ হোসেন উপজেলার বৈগ্রাম গ্রামের বাসিন্দা।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে মাদ্রাসা থেকে খাতা কলম নেওয়ার জন্য বাড়িতে গেলে দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে বাবাকে ডাকতে গেলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন তাকে তার নিজ বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করেন।

এরপর প্রায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরে মাদ্রাসায় গেলে শিক্ষক কারণ জানতে চায়। প্রথমে শিশুটি ভয়ে কিছু বলতে না পারলেও পরে অসুস্থ বোধ করলে এক সহপাঠীর মাধ্যমে ঘটনাটি জানায়। এরপর মাদ্রাসা কর্তৃপক্ষ শিশুর পরিবারকে বিষয়টি অবগত করেন।

ঘটনাটি পরের দিন জানজানি হলে অভিযুক্ত সাজ্জাদ পালানোর চেষ্টা করেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিয়ে সোপর্দ করেন।

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনা জানতে পেরে তাকে আটক করা হয়েছে। এবং ভিকটিম শিশুকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষা নিরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Link copied!