× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:৩০ এএম

যেসব অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ আজ

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৮:৩০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগ ও বিরূপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান ভারী বর্ষণ, পাহাড়ধস এবং আকস্মিক বন্যার ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ থাকবে। তবে বিদ্যালয়ের অফিস যথারীতি খোলা থাকবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

তিনি জানান, টানা ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি পাহাড়ি ঢলে নদীপথের পরিস্থিতিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অনিরাপদ হয়ে পড়েছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করেই বৃহস্পতিবার জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পক্ষ থেকে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবগত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটিতে ৮৮ দশমিক ০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Link copied!