× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:৩০ পিএম

বন্যার্তদের পাশে সরকার, ত্রাণ কার্যক্রম আরও জোরদারের ঘোষণা : ত্রাণ প্রতিমন্ত্রী

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:৩০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, চলমান ত্রাণ কার্যক্রম আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে এবং বন্যা সমস্যার টেকসই সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১১ জুলাই) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হচ্ছে। যেসব পরিবারের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, তাদের নিরাপদ আশ্রয়ের জন্য নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু তাৎক্ষণিক ত্রাণ সহায়তা নয়, ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের ক্ষতি কমাতে দীর্ঘমেয়াদি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর বক্তব্য রাখেন।

Link copied!