× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:৪২ পিএম

কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

কালীগঞ্জ, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:৪২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার একটি ছাগলও ট্রেনের নিচে কাটা পড়ে।

শনিবার (১১ জুলাই) দুপুরে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, রেললাইনের পাশে দুটি ছাগল বাঁধা ছিল। সেই ছাগল আনতে যান শারমিন। ছাগলগুলো গলার রশি কোনোভাবে রেললাইনের সঙ্গে পেঁচিয়ে যায়। রশির প্যাঁচ ছাড়াতে রেললাইনের ওপরে যান শারমিন। এ সময় ট্রেন চলে আসলে দ্রুত সরে যাওয়ার সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার সঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি ছাগলও মারা যায়।

লালমনিরহাট রেলওয়ে থানার ওসি প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!