× UCB Sticker Card
শনিবার, ১১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:১৬ পিএম

৫১ দিন পর মধ্যপাড়া পাথরখনিতে পাথর উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:১৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

দীর্ঘ এক মাস ২১ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

এর আগে ভ‚গর্ভ থেকে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট শেষ হয়ে যাওয়ায় গত ১৯ মে সকাল থেকে খনির ভূগর্ভ থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট আমদানি করায় এক মাস ২১ দিন বন্ধ থাকার পর আজ শনিবার (১১ জুলাই) সকাল থেকে পুরোদমে পাথর উত্তোলন কার্যক্রম শুরু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আমজাদ হোসেন।

তিনি বলেন, বিস্ফোরক দ্রব্যের (অ্যামোনিয়াম নাইট্রেট) মজুত শেষ হয়ে যাওয়ায় পাথর উত্তোলন কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে পাথর উত্তোলন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ৮৮ টন বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট খনিতে পৌঁছেছে। যা দিয়ে আড়াই মাস পাথর উত্তোলন কাজ চলবে। ৩০০ টন বিস্ফোরক দ্রব্যের চাহিদা দেওয়া আছে। অবশিষ্ট বিস্ফোরক দ্রব্য অ্যামোনিয়াম নাইট্রেট পর্যায়ক্রমে খনিতে এসে পৌঁছাবে।

জানা গেছে, খনি কর্তৃপক্ষ সময়মতো বিস্ফোরক দ্রব্য সরবরাহে ব্যর্থ হওয়ায় খনির ভ‚গর্ভে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট সংকটের কারণে এর আগে ২০২৫ ও ২০২২ সালে মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। বিস্ফোরকের অভাবে প্রথমবার ২০১৪ সালে ২২ দিন, ২০১৫ সালে ২ মাস এবং ২০১৮ সালে ৭ দিন খনির পাথর উত্তোলন বন্ধ ছিল।

প্রসঙ্গত, ২০০৭ সালের ২৫ মে দেশের একমাত্র ভ‚গর্ভস্থ পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৩ শিফটে পাথর তোলার কাজ করছে প্রায় ৮০০ শ্রমিক। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির সঙ্গে ৬ বছরের পুনঃচুক্তি করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (মধ্যপাড়া পাথর খনি) কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী, খনি থেকে প্রতিদিন গড়ে সাড়ে ৫ হাজার টন পাথর তুলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

রূপালী বাংলাদেশ

Link copied!