× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৪:২১ পিএম

চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যার্তদের পাশে সিসিইসিসি, ত্রাণ পেল ৭৬০ পরিবার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৪:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা কর্মসূচি পরিচালনা করেছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি) বাংলাদেশ লিমিটেড।

সোমবার (১৩ জুলাই) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দুই জেলার চারটি উপজেলায় মোট ৭৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া ও বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় এসব এলাকায় বহু মানুষ দুর্ভোগে পড়েছেন।

চট্টগ্রামে সাতকানিয়ার চরতি ও মাস্টারপাড়া কালীমন্দির এবং বাঁশখালীর খান বাহাদুর বাজার ও উত্তর জলদী এলাকায় ৩০০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেজে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, লবণ, চিনি, বিস্কুট, বিশুদ্ধ পানীয় জল, খাবার স্যালাইন, মোমবাতি ও দেশলাই।

বন্যার পানিতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে ট্রাক ও নৌকার সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এর মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর কাছেও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।

অন্যদিকে কক্সবাজার জেলার চকরিয়ার কাকারা বাজার, পেকুয়ার মেহেরঘোনা বাজারপাড়া এবং ফাঁসিয়াখালী আশ্রয়কেন্দ্রে আরও ৪৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে জরুরি ত্রাণ বিতরণ করা হয়।

সিসিইসিসি দক্ষিণ এশিয়ার মহাব্যবস্থাপক শু ইউনশিয়াং বলেন, প্রতিষ্ঠানটি শুধু অবকাঠামো নির্মাণেই নয়, বরং যেসব জনগোষ্ঠীর মধ্যে কাজ করছে তাদের কল্যাণেও প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এই উদ্যোগ চীন ও বাংলাদেশের বন্ধুত্ব, মানবিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের প্রতি উভয় দেশের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন।

ত্রাণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করায় স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং প্রকল্পসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিসিইসিসি বাংলাদেশ লিমিটেড।

রূপালী বাংলাদেশ

Link copied!