× UCB Sticker Card
সোমবার, ১৩ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৫:১৭ পিএম

টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নির্মাণ হবে নতুন ঘর

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টানা বর্ষণে বসতঘর হারিয়ে অসহায় হয়ে পড়া খাগড়াছড়ির মাটিরাঙ্গার বৃদ্ধ কচাকলা ত্রিপুরার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত ওই বৃদ্ধের জন্য দ্রুত একটি নতুন নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আওতাধীন মাটিরাঙ্গা জোন।

সোমবার (১৩ জুলাই) মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়া এলাকায় ধসে পড়া বাড়িটি পরিদর্শন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।

পরিদর্শনকালে তিনি কচাকলা ত্রিপুরার খোঁজখবর নেন এবং তার জন্য দ্রুত একটি নতুন ঘর নির্মাণের ঘোষণা দেন। একই সঙ্গে সংশ্লিষ্টদের আগামী মঙ্গলবার (১৪ জুলাই) থেকে ঘর নির্মাণের কাজ শুরু করার নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের টানা বর্ষণে কচাকলা ত্রিপুরার মাটির তৈরি একমাত্র বসতঘরটি সম্পূর্ণ ধসে পড়ে। এতে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে তিনি পরিবারসহ অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং মানবিক সহায়তার অংশ হিসেবে নতুন ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয়।

নতুন ঘর পাওয়ার খবরে আবেগাপ্লুত কচাকলা ত্রিপুরা বলেন, আমি অত্যন্ত আনন্দিত। এই কঠিন সময়ে সেনাবাহিনীর সহযোগিতা আমার জীবনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও মানবিক কল্যাণে সবসময় জনগণের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Link copied!