× UCB Sticker Card
রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:২৮ পিএম

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:২৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকায় জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হন এবং ছয়জন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে, একই দিন সকাল ৮টার দিকে কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. ইমন (২০) নামে এক জাহাজভাঙা শ্রমিক নিহত হন। তিনি ফিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. সালামের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, পরিবারের আবেদনের ভিত্তিতে ইমনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুটি ঘটনাতেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!