× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:১৪ পিএম

বিদ্যুৎস্পর্শে চিকিৎসাধীন যুবকের মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:১৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে শাওন তালুকদার সবুর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রাজধানীর বারডেম হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার (১৯ জুলাই) দুপুরে তিনি মারা যান।

​নিহত শাওন তালুকদার সবুর দুপচাঁচিয়া পৌরসভার ডিমশহর গ্রামের ইনছান আলী তালুকদারের ছেলে। আজ সোমবার (২০ জুলাই) সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

​পারিবারিক সূত্রে জানা যায়, গত সপ্তাহে নিজ বাসার ছাদ থেকে নিচে রাখা মোটরসাইকেলটি দেখতে উঁকি দেন শাওন। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তারের সাথে তিনি বিদ্যুৎস্পর্শ হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবণতি হলে জরুরিভিত্তিতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

​পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে টানা চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় একটি অস্ত্রোপচার করা হয়। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে ১৯ জুলাই দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!