× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:২৩ পিএম

আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের আত্মহত্যা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:২৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পছন্দের দল আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ষোলোদাগ গ্ৰামে আজ সোমবার (২০ জুলাই) ভোরে সুমন (৩০) নামে এক যুবক নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত সুমন উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলোদাগ চাষিক্লাব এলাকার আফজাল সরদারের পুত্র। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তার ৫ বছরের একটি ছেলে ও ২ বছর বয়সি একটি মেয়ে রয়েছে।

ভেড়ামারা থানা পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আর্জেন্টিনার ঘোর সমর্থক সুমনের আয়োজনে রোববার রাতে তার বাড়ির সামনে খিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া করা হয়।

আজ সোমবার ভোরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলায় দেখে ভোর ৫টার দিকে বাড়িতে আসেন। পরে তার স্ত্রী শোবার ঘরের দরজা খুলে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। এর ঘণ্টা পর সকাল ৬টার দিকে উঠে দেখেন তার স্বামী গলায় রশি দিয়ে ঝুলে রয়েছেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আত্মহত্যার ঘটনায় ভেড়ামারা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!