× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:৫২ পিএম

হালচাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৩:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলায় জমিতে হালচাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান  (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান কাচনা হরিন্দা গ্রামের বাসিন্দা মহশিন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাজাহান আলী। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলু। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজের মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে পান।

এতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাজাহান আলী বলেন, কাচনা হরিন্দা গ্রামে জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিয়েছে।

এদিকে, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় খোলা মাঠে কৃষিকাজের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকলে কৃষকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান তারা।

রূপালী বাংলাদেশ

Link copied!