ভোলা সদর মডেল থানাধীন টাউন পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের দিকনির্দেশনা এবং ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে টাউন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জুয়েল শেখের নেতৃত্বে, সহকারী উপপরিদর্শক (এএসআই) নীলরতনসহ পুলিশের একটি দল ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইলিশা সড়কের পানবাজার সরকারি স্কুল মাঠসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযান চলাকালে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের পশ্চিম পাশের পাকা সড়ক থেকে মো. জাকির হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
গ্রেপ্তার জাকির হোসেন ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে।
পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন