× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৬:৪৮ পিএম

রূপগঞ্জে বিএসটিআইর অভিযানে ২ ফিড ও ১ ব্যাটারি কারখানাকে জরিমানা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠান ও একটি ব্যাটারি কারখানাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআইয়ের গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ছাড়া পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণের দায়ে এ জরিমানা করা হয়।

রোববার (২৬ জুলাই) বিকেলে উপজেলার ভুলতা, রূপসী ও তারাবো এলাকায় পরিচালিত অভিযানে এসিআই গডরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেড, আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড এবং জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে ভুলতা এলাকার এসিআই গডরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডের পোল্ট্রি ফিড ও ফিশ ফিডের জন্য প্রয়োজনীয় বিএসটিআই গুণগত মান সনদ এবং মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২ লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী আরও ২ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

একই অপরাধে রূপসী এলাকার আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডকেও মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয় এবং দ্রুত প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া তারাবো এলাকার জিউঝো ইন্ডাস্ট্রি লিমিটেডের লেড অ্যাসিড স্টার্টার ব্যাটারির জন্য বিএসটিআইয়ের গুণগত মান সনদ ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠানটিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকেও প্রয়োজনীয় সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার। তিনি জানান, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি বড় জনস্বাস্থ্য উদ্বেগ। এ কারণে সরকার পোল্ট্রি ফিড ও ফিশ ফিডের মান নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের মার্চ মাসেই বিএসটিআইয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্ধারিত সময়ের মধ্যে সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করেনি। প্রতিষ্ঠানগুলোকে ৭ দিনের মধ্যে মুচলেকা দিয়ে বিএসটিআইয়ের কাছে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। একই সঙ্গে তাদের উৎপাদিত পণ্যের মান পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে, পোল্ট্রি ফিড ও ফিশ ফিডে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান নেই।

এ সময় অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) মো. রেজাউনুর রহমান সরকার, মো. রাশেদ আল মামুন ও পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

Link copied!