× UCB Sticker Card
রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৬:১২ পিএম

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬, ০৬:১২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের চারটি স্বর্ণের বার ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক সুমন মণ্ডল ঢাকার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া বাজার গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ দল নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালায়। এ সময় সুমনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৬৮০ গ্রাম। যার সিজার মূল্য এক কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!