× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১২:০১ পিএম

চালানবিহীন ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১২:০১ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে চালান ছাড়া ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার পরিবহনের সময় অভিযান চালিয়ে সারসহ ট্রাক জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইনে ট্রাকের চালক ও হেলপারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে বাজেয়াপ্ত করা হয়েছে পুরো সারের চালান।

রোববার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৪ টিউবওয়েল এলাকার জসীমের ভাতের হোটেলের সামনে অভিযান চালায় প্রশাসন ও পুলিশ। এ সময় ভাউলার হাট থেকে দিনাজপুরগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। পরে সারসহ ট্রাকটি সদর উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

প্রশাসন জানায়, ট্রাকে থাকা সার পরিবহনের বৈধ চালান বা কাগজপত্র দেখাতে না পারায় সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী চালক বাবু ও হেলপার সুমনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও উদ্ধার হওয়া ৩৮০ বস্তা ডিএপি সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ৩৮০ বস্তা সারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। 

বাজেয়াপ্ত করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক এবং সদর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানিয়েছে, সারের অবৈধ পরিবহন, মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!