× UCB Sticker Card
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১১:৪৫ এএম

পায়রা সেতুতে ডিউটিরত অবস্থায় টোল কালেক্টরের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ১১:৪৫ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর উত্তর প্রান্তে দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে টোল কালেক্টর সজল আহমেদ সৈকত (৫০) মারা গেছেন। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

টোল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পায়রা সেতুর উত্তর প্রান্তে ডিউটিরত অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সজল আহমেদ সৈকত। সিসি ক্যামেরায় দেখে সহকর্মীরা দ্রুত তাকে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত সজল আহমেদ সৈকত টোল কালেক্টর পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহ সদর পৌর শহর এলাকায়। ঘটনার পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। আজ সোমবার বাদ জোহর পৌর গোরস্থানে দাফন করা হবে। সৈকতের আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!