× UCB Sticker Card
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:২১ পিএম

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজার সরকারি কলেজে স্পন্দনের বৃক্ষরোপণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ১০:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে স্পন্দন সামাজিক সংগঠন, মৌলভীবাজার সরকারি কলেজ শাখা। এ উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত কমিটির উদ্যোগে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ মনসুর আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।

পরে কলেজ প্রাঙ্গণে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইহাম মোজাহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি সৈয়দ নাবিল উজ্জামান, সাধারণ সম্পাদক রাফিদ আহমেদ রকি, দপ্তর সম্পাদক রাকিব হোসেন ইমন, অর্থ সম্পাদক জিসান চৌধুরী, সহ-অর্থ সম্পাদক ফাহিমা ফারজানা, ছাত্রী কল্যাণ সম্পাদিকা মুন জান্নাত, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদিকা খাদিজা আক্তার সামিয়া, পাঠাগার সম্পাদক ইমন দেব, দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের সভাপতি কামরুল ইসলাম তামিম, বিজ্ঞান বিভাগের সভাপতি রনি হোসাইনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বক্তারা বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে তরুণদের আরও বেশি করে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

Link copied!