× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৬:৩৬ পিএম

ভাইয়ের মৃত্যু সংবাদে মারা গেলেন ছোট ভাই

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ০৬:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র এক ঘণ্টার ব্যবধানে মারা গেলেন দুই ভাই। বার্ধক্যের কারণে বড় ভাই মারা যান। তখন আত্মীয়স্বজনের কান্নাকাটির শব্দে ঘুম ভাঙে আরেক ভাইয়ের। ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে কান্নাকাটির একপর্যায়ে ছোট ভাইও মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পটুয়াখালীর ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভ গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই ভাইয়ের নাম নারায়ণ চন্দ্র পানুয়া (৯৬) ও সোনাতন চন্দ্র পানুয়া (৮৬)। তাঁরা পটুয়াখালী সদরের বল্লভ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন নারায়ণ চন্দ্র পানুয়া। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে স্বজনেরা কান্নাকাটি শুরু করেন। ভোরে কান্নার শব্দ শুনে ঘুম ভেঙে যায় আরেক ভাই সোনাতন পানুয়ার (৮৬)। তিনি ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন। একপর্যায়ে কান্না করতে করতে সকাল সাড়ে ছয়টার দিকে তিনিও মারা যান। প্রায় এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজন ও প্রতিবেশীরা সেখানে ভিড় করেন।

আরবি/এস

Link copied!