× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:৫৩ এএম

কুড়িগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত-১

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ১১:৫৩ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রাম- ভূরুঙ্গামারী মহাসড়কের নাগেশ্বরী পৌর এলাকার চড়াইখেলা ব্রিজের পাশে দূরপাল্লার বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে মনে করছেন স্থানীয়রা। নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরী (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে কুয়াশায় সামান্য দূরের রাস্তা ঘাট দেখা যাচ্ছিলোনা। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিলো দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু। এদিকে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মহুরি আব্দুস সাত্তার। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশার ভেতর চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ী মুখোমুখি হলে দুই চালক গাড়ী নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে মুখোমুখি ধাক্কা লাগে। এতো মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ছাত্তার মহুরি ঘটনাস্থলে মারা যান।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

আরবি/জেআই

Link copied!