× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৮:২১ পিএম

জমি নিয়ে দ্বন্দ্বে ৩ কৃষককে পিটিয়ে আহত, রগ কাটল প্রতিপক্ষ

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৮:২১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার ধুনটে ধান রোপণের সময় তিন কৃষককে কুপিয়ে ও পায়ের রগ কেটে জখম করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২৫ জানুয়ারি) রাতে গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতি পূর্বপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে নয় জনের নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬০ বছর আগে উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি গ্রামের মনিরুজ্জামান ২০ শতক ফসলী জমি কেনেন। মনিরুজ্জামান মারা যাওয়ার পর তার ৫ ছেলে ওই জমিতে চাষাবাদ করে আসছেন। গত বৃহস্পতিবার ওই জমিতে ধান রোপণ করছিলেন মনিরুজ্জামানের ছেলে নূরুল ইসলাম (৮০), হাজী সাইফুল ইসলাম (৭৫) ও হাজী গোলাম রব্বানী (৭০)।

এসময় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ওই এলাকার বাহের উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪৮) ও হামিদুল ইসলাম (৪৬) সহ ১০/১২ জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালিয়ে বৃদ্ধ কৃষক নূরুল ইসলামকে মাথায় এবং হাজী সাইফুল ইসলামের পায়ের রগ কেটে ও হাজী গোলাম রব্বানীকে পিটিয়ে আহত করে। পরে তারা আহতদের জমির মধ্যে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। প্রায় এক ঘন্টা পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেছে। তারা বর্তমানে সেখাইনেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরবি/জেডআর

Link copied!