× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:১০ পিএম

ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৩:১০ পিএম

নিহত মোহাম্মদ শহীদ । ছবি: রূপালী বাংলাদেশ

নিহত মোহাম্মদ শহীদ । ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শহীদ কুমিল্লা জেলার জনৈক সাইফুল ইসলামের পুত্র এবং উপজালার সীমাতুং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় শ্বশুর বাড়ি বলে জানা গেছে।

স্থানীয় সুত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শহীদ বড় বেতুয়া এলাকায় আমানের বাড়ীতে থাকতো। শহীদকে সেলিমের দোকান এলাকায় একা পেয়ে এলোপাতাড়ি পিটুনি দেয় আহমদ ছাফা নামের একজনের নেতৃত্বে স্থানীয় কিছু লোক। পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক কোন্দলে এ হত্যাকান্ড বলে ধারনা করেছে এলাকাবাসী।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দেওয়ান সামছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরবি/জেডআর

Link copied!