× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৩:৫০ পিএম

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৩:৫০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীতে মটরচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মিজানুর রহমান শাহিন (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত শাহিন কুমারখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তিনি উপজেলার চাপড়া ইউনিয়নের সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ এ তথ্য নিশ্চত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেল যোগে সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়ক ধরে ভাঁড়রা গ্রাম থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌছালে মটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।

কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা শাহিন ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। তার মৃত্যুতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে শোকের মাতম চলছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত বিএনপি নেতা ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!