× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:০৪ পিএম

ফটিকছড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:০৪ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনসমূহের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এরপর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘প্রভাতফেরী’ উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠ থেকে আরম্ভ হয় উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ শহীদ শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সংশ্লিষ্ট সকল উপস্থিত ছিলেন।

এদিকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ, আলোচন সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-আহমদ আলী চৌধুরী, এস এম আক্কাছ উদ্দিন, মোহাম্মদ শহিদুল আলম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ রফিকুল ইসলাম, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ জিপন, মোহাম্মদ ইউছুপ আরাফাত, নুরুল আবছার নুরী, মোহাম্মদ ওবাইদুল আকবর রুবেল, এইচ এম সাইফুল প্রমুখ।

আরবি/জেডআর

Link copied!