× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:০৩ পিএম

ডেভিল হান্ট: সিংড়ায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৪:০৩ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের বিশেষ অভিযানে আওয়ামী লীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে সিংড়া থানা
পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার একটি টিম অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদের
গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (৪২), লালোর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রিপন খান (৩৫),
পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। তাদেরকে নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ডেভিল হান্ট অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা
সিংড়া থানা পুলিশ হেফাজতে আছে। বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরবি/এসআর

Link copied!