× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:৩৮ পিএম

৫৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৭:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আটক করা বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।
টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ তাদের আটক করেছিল।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে এসব জেলেদের ছেড়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
ফলে আটকের ১৫ ঘণ্টা পরে জেলেদের ছেড়ে  দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে।
তবে ট্রলারে থাকা মাছ গুলো মিয়ানমার নৌবাহিনী রেখে দিয়েছে।
ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে ইউএনও এহসান বলেন, বুধবার দুপুরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল।

 

‘এগুলোর মধ্যে ৬টি ট্রলার মাছ ধরার একপর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।’

ধরে নিয়ে নিয়ে যাওয়া ছয়টি ট্রলারের মালিকরা হলেন,  টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. শফিক।
তাদের মধ্যে মো. শফিকের মালিকাধীন দুটি ট্রলার রয়েছে।

আরবি/ফিজ

Link copied!