× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ১০:১৪ পিএম

বগুড়ায় চিরকুট লিখে নার্সিং শিক্ষার্থীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ১০:১৪ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ায় অপর্না নামের এক নার্সিং ছাত্রী চিরকুট লিখে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (৫ মার্চ) শহরের জহুরুল নগর হাফিজার মোড় এস ইউ ঠাকুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি  নিশ্চিত করেছেন বগুড়া উপ-শহর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক  জালাল উদ্দিন।

নিহত অপর্না এস ইউ ঠাকুরবাড়ি এলাকার হিমাংশু চক্রবর্তীর মেয়ে ও নার্সিং কলেজ বগুড়া নামের এক বেসরকারি প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষের ছাত্রী ছিলেন।

অপর্না চিরকুটে লিখেন, ‘মা ক্ষমা করো’ এই পৃথীবী থেকে আমি চলে যাচ্ছি, পরপারে তোমার সাথে দেখা হবে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ভাইকে বলো, চার বছর ধরে আমি পড়াশোনার চেষ্টা করেছি।’

পুলিশ কর্মকর্তা জালাল উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, অর্পিতা নিজেদের পাঁচতলা বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। বাড়ির ছাদটি রেলিং দিয়ে ঘেরা। তিনি একটি প্লাস্টিকের টুলের ওপর উঠে ঝাঁপ দেন। এতে গুরুতর আহত হন তিনি। এরপর বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে অপর্নার মরদেহ আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরবি/জেডি

Link copied!