× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৮:৫৮ পিএম

ভারতীয় চোরাকারবারি খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৮:৫৮ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

সিলেটের কানাইঘাট সীমান্তে খাসিয়াদের আঘাতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্তে খাসিয়াদের সাথে দ্বন্দ্বে শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়।

বিজিবি জানায়, নিহত শাহেদ সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। সে চোরাচালানের সাথে জড়িত। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। এক পর্যায়ে সেখানের স্থানীয় চোরাকারবারী খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন শাহেদ। এ সময় খাসিয়াদের আঘাতে তার মৃত্যু হয়। বিষয়টি পরে বিজিবি অবগত করে বিএসএফকে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মৃতদেহ দেশে আনতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া এ ঘটনায় বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
 


 

আরবি/জেডআর

Link copied!