× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:৪৯ পিএম

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০১:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় বালুবাহী ট্রাকচাপায় ভ্যানে থাকা এক শিশু‍‍`র মৃত্যু হয়েছে । আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জামিল হোসেন (৫) রাজশাহীর চারঘাট উপজেলার ডাকরা পাগলপাড়া গ্রামের মুঞ্জিল হোসেনের ছেলে। দুর্ঘটনায় শিশুটির মা রওশনারা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত জামিলের বাবা জানান, রমজানের প্রথম দিনে খেলতে গিয়ে জামিলের গলার কলারবোনের হাড় ভেঙে যায়। চিকিৎসার পর মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রী মিলে ছেলেকে নিয়ে নাটোরের লালপুরে এক কবিরাজের বাড়িতে যাচ্ছিলেন। পথে দিঘা আঠালিয়া এলাকায় পৌঁছালে লালপুর থেকে ছেড়ে আসা বালি বোঝাই ট্রাকটি তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা জামিল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

রাজশাহী বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবি/জেডআর

Link copied!