× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৬:৪২ পিএম

আমার মেয়ের জানাজা গ্রামেই হবে: শিশু আছিয়ার মা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৬:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে মৃত্যুর কাছে হার মানলো শিশু আছিয়া। চলে গেল আমাদের ছেড়ে চিরদিনের মতো। এ খবরে দেশজুড়ে বইছে শোকের হাওয়া। আর শিশু আছিয়ার বাকরুদ্ধ মা কান্নায় ভেঙে পড়ছেন, থামছে না তার বিলাপের ডালি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আছিয়ার জানাজা গ্রামেই হবে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) শিশু আছিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়াও আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সংগঠনটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম আছিয়ার মৃত্যুর সংবাদে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়ে নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারকার্য শুরু হবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ শিশু আছিয়া মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয়। ওই ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলা করার পর শিশুটির বোনের স্বামী, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ।

আরবি/জেডি

Link copied!