× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০২:১৫ পিএম

সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে উদ্যানের একটি টিলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে এতে প্রায় এক একর জায়গার গাছপালা ও ঝোপ পুড়ে গেছে। অল্পের জন্য উদ্যানটির প্রাণ-প্রকৃতি বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

বন বিভাগ জানায়, দুপুরের পর জাতীয় উদ্যানের উত্তর দিকে ও সড়কের পূর্ব দিকে বনে আগুন লাগে। তাৎক্ষণিক বন বিভাগের কর্মকর্তা-কর্মচারি ও টহল দলের সদস্যরা গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। উদ্যানের ভেতরে একটি জলাধার এবং জনবল থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।


এ বিষয়ে বন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- ধূমপান থেকে এমনটি হয়ে থাকতে পারে।

তিনি আরও জানান, যে স্থানে আগুন লেগেছে তার পাশ দিয়েই এলাকার কিছু মাদক ও চোরাকারির আনাগোনা। তারা ওই স্থান দিয়ে সীমান্তে আসা যাওয়া করে। অল্পের জন্য উদ্যানটির প্রাণ-প্রকৃতি বড়ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

আরবি/আবু

Link copied!