× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৫:০৬ পিএম

নড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫, ০৫:০৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

নড়াইলে সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘের পক্ষ থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।

ঊষার আলোর সূর্যসংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও সদস্য কাজী মৌসুমী আফরোজার যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন, নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 

প্রধান আলোচক ছিলেন, প্রকৌশলী মো. কালাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, নির্বাহী ম‍্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু, ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, সংগঠনটির প্রধান উপদেষ্টা শরিফুল ইসলাম ও নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন।

এ সময় জেলার মোট দেড়শত কৃতী শিক্ষার্থীকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। 

আরবি/আবু

Link copied!