× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:৪৩ পিএম

বগুড়ায় নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

বগুড়া ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৫, ১২:৪৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে ভাইরাল হওয়া হঠাৎ মিনি জাফলং গোসল করতে গিয়ে সাদাত হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮টায় সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাদাত হোসেন ধনুট উপজেলার বিল চাপরি গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

নিহতের নানা মোখলেসুর রহমান জানান, ঈদের মধ্যে সাদাত আমার বাড়ি সুত্রাপুর বেড়াতে আসে। শুক্রবার সকালেই সে মিনি জাফলং নামে পরিচিত বাঙালি নদীতে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে যায়। পা পিছলে পড়ে পানির স্রোতের সঙ্গে ভেসে নদীর গভীরে গিয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আরবি/এসআর

Link copied!