× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১০:১৩ পিএম

ব্লাকমেইল করে নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ১০:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননীকে (২৩) ব্লাকমেইল করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে। বর্তমানে ওই নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার দুপুর আনুমানিক ১২টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের বাড়িতে সোহাগ তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং রাতে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই নারীকে মারধর করে।

আহত অবস্থায় ওই নারী জানায়, আত্মীয়তার সুবাদে সোহাগ প্রায়ই ওই নারীর ঘরে যাওয়া আসা করত। প্রায় আড়াই বছর আগে তাকে ঘরে একা পেয়ে সোহাগ জোরপূর্বক ধর্ষণ করে এবং তা মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে সে তাকে বেশ কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে।

শুক্রবার দুপুরে তাকে ঘরে একা পেয়ে আবারও ধর্ষণ করে। ওই নারীর স্বামী একজন জেলে। তিনি সন্ধ্যায় নদীতে মাছ শিকারে যান। রাত সাড়ে ১১টার দিকে সোহাগ ফের ধর্ষণ করতে গেলে ওই নারী তাকে বাঁধা দেয় এবং কৌশলে ফোনে তার স্বামীকে বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ ওই নারীকে মারধর করে এবং তার স্বামী বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, আমি রাতে নদীতে মাছ ধরতে ছিলাম, হঠাৎ আমার স্ত্রী আমাকে ফোন দিলে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসি। তখন সোহাগ আমাকে দেখে পালিয়ে যায়। মামলা যাতে না করি সেজন্য আমাকে হুমকি-ধমকি দিচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরবি/জেডআর

Link copied!