× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১১:৩৯ পিএম

যশোরে আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ১১:৩৯ পিএম

গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা, ছবি- সংগৃহীত

গ্রেপ্তার আওয়ামী লীগের দুই নেতা, ছবি- সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, জাহাঙ্গীর আলম মুকুল ও শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তারা পলাতক ছিলেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার বেনেয়ালী এলাকা থেকে জাহাঙ্গীর আলম মুকুলকে এবং নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।

তাদের সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

Link copied!