× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৪২ পিএম

বগুড়ায় নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৭:৪২ পিএম

ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : ছবি সংগৃহীত

ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহাকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : ছবি সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তোহাবিন আলম তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার কোমারপুর চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা দলবদ্ধ হয়ে ককটেল, পেট্রোল, সাবল, লাঠিসোঁটা ও ধারাল অস্ত্র নিয়ে আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটান।

পরে অফিসের দরজা, জানালা, চেয়ার, আলমারি, ফ্যানসহ আসবাবপত্র এবং শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নাশকতার মামলা করা হয়। সে মামলায় তোহাকে গ্রেপ্তার করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘তোহাবিন আলম তোহাকে শনিবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।’

Link copied!