× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৫, ০১:০৮ পিএম

ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫২ জন আটক

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৫, ০১:০৮ পিএম

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫২ জন আটক। ছবি: সংগৃহীত

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৫২ জন আটক। ছবি: সংগৃহীত

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ৫২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  তাদের মধ্যে রয়েছে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু।  

বৃহস্পতিবার (২২ মে) ভোর সাড়ে ৪টার দিকে কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবির টহল দল তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্ত দিয়ে ১৩ জন এবং ফেনীর ফুলগাজী উপজেলার নোয়াপুর সীমান্ত দিয়ে ৩৯ জন বাংলাদেশি রাতের আঁধারে দেশে প্রবেশের চেষ্টা করছিলেন। রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ বলেন, আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশইন করেছে। অধিকাংশের বাড়ি ঠাকুরগাঁও, রংপুর ও কুড়িগ্রাম জেলায়।

বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Link copied!